Music

https://noupdate24.blogspot.com/search/label/Blog

Wednesday, January 29, 2014

কন্টাক্ট নম্বর ব্যাকআপ


অনেক সময় মোবাইল ফোন পরিবর্তন কিংবা চুরি বা হারিয়ে গেলে মাথায় হাত দিয়ে বসে থাকতে হয় ফোন নম্বরের জন্য। ফোন হারানোর চেয়ে নম্বরগুলোর জন্য হাপিত্যেশ থাকে সবচেয়ে বেশি। এ সমস্যারও সমাধান দিতে পারে আপনার জিমেইল আইডি।
জিমেইল আইডিটি ব্যবহার করে অনলাইনে ব্যাকআপ রাখা যাবে ফোনের কন্টাক্ট নম্বরগুলো।


এ জন্য প্রথমে জিমেইলে লগইন করতে হবে। এরপর ইনবক্সের ওপরে ‘Gmail’ অপশনে ক্লিক করলে তিনটি অপশন আসবে। সেখান থেকে ‘contacts’ এ ক্লিক করতে হবে। এরপর ‘More’ থেকে ‘import’ এ ক্লিক করে “CSV অথবা vCard’ ফরম্যাটে কন্টাক্ট নম্বরগুলো কম্পিউটারে রাখা ফাইলটি সিলেক্ট করে দিতে হবে। তাহলে নম্বরগুলো ব্যাকআপ হয়ে যাবে।

চাইলে যে কোনো সময় জিমেইল আইডি ব্যবহার করে অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের মাধ্যমে নম্বরগুলো ব্যাকআপ মোবাইলে নেওয়া যাবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য জিমেইল আইডির সাহায্যে খুব সহজে মোবাইল ফোন নম্বর সিনক্রোনাস করার ফিচারও রয়েছে।
জিমেইলে ফোন নম্বরগুলো ব্যাকআপ রাখার পর ফোন হারিয়ে গেলেও নম্বর থাকবে সুরক্ষিত। হারিয়ে যাবে না কোনো নম্বর। পরে জিমেইলে লগইন করে ফিরে পাওয়া যাবে নম্বরগুলো।